শীত মৌসুমে শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়মিতভাবে এমন মানবিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সিলেট জেলা পশ্চিম শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।