শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তিনি এ জিয়ারত করেন। এ সময় তিনি শহীদ বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জিয়ারত শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন তিনি।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আদর্শ ও স্মৃতি দেশবাসীর হৃদয়ে চিরভাস্বর হয়ে আছে বলে মন্তব্য করেন দলীয় নেতাকর্মীরা।