আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল খুনি ও সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা, অবৈধ অস্ত্র উদ্ধার করে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শুরু হবে দুপুর ১২টা থেকে।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে জনমত গঠন ও জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।