কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিবেচনায় আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ ২৮ ডিসেম্বর এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জানান, একই দিনে দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় মহাসমাবেশের নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।