স্টাফ রিপোর্টার | ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কবর জিয়ারাত শেষে তিনি শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।

এ সময় তিনি বলেন, দেশ ও মানুষের প্রকৃত মুক্তির লক্ষ্যে আজ থেকেই ‘আজাদী যাত্রা’ শুরু হবে। এই যাত্রার মাধ্যমে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করা হবে বলে জানান তিনি।
এ কর্মসূচিকে কেন্দ্র করে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।