হ্যাঁ ভোটের পক্ষে গণভোট প্রচারণার অংশ হিসেবে কান্দি ইউনিয়নের তালের হাটে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও রংপুর–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আখতার হোসেন।

বৈঠকে জনাব আখতার হোসেন বলেন, “দেশে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করবে।” তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা দেশের ভবিষ্যৎ ও নাগরিক অধিকার রক্ষায় হ্যাঁ ভোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।