পীরগাছা (রংপুর):

রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পশুয়া গ্রামে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আখতার হোসেন।

প্রচারণাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথ সুগম হবে।

প্রচারণায় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।