ঢাকা-১৫ আসনের পীরেরবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনেস্তা ও সন্ত্রাসী কায়দায় হামলা করে মারাত্মকভাবে আহত করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ জানুয়ারি (বুধবার) সকাল ৯টা ০০ মিনিটে আয়োজিত এই বিশাল বিক্ষোভ মিছিলটি এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ মোবারক হোসাইন। এ সময় তিনি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের ওপর এ ধরনের হামলা ন্যাক্কারজনক ও মানবাধিকার পরিপন্থী। অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।