প্রতিবেদন:
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা উত্তর শাখা।

মিছিলটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা শাকসু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে শাকসু নির্বাচন আর বিলম্ব না করে দ্রুত আয়োজন করতে হবে।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের জেলা উত্তর শাখার নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।