প্রতিবেদন:
সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড. আবু সাঈদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা আশা প্রকাশ করেন, প্রফেসর ড. আবু সাঈদের অভিজ্ঞতা ও নেতৃত্ব বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।