সংবাদ:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিনের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ও ডাকসুর লর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।