সিরাজগঞ্জ প্রতিনিধি :
আজ ২৪ জানুয়ারি (শনিবার) বিকাল ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে ১০ দলীয় নির্বাচনী জোটের আয়োজনে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল জনসমাগমে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ আজ তাদের হারানো ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন পুনরুদ্ধারের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, ভয়-ভীতি ও দমন-পীড়ন উপেক্ষা করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জনগণের শক্তির ওপর ভর করেই একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশস্থলজুড়ে স্লোগান, করতালি ও জনতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামীর আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।