কিশোরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জে আগমন উপলক্ষে আজ সোমবার বাদ আসর এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর ও সদর উপজেলার উদ্যোগে আয়োজিত এই স্বাগত মিছিলটি শহীদ মসজিদ চত্বর থেকে শুরু হবে। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, আমীরে জামায়াতের এই আগমন কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশ ও জনগণের কল্যাণে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করতে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।