কিশোরগঞ্জ-১ আসনের রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ। খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বিদ্রোহী অবস্থান থেকে সরে এসে বিএনপির মনোনীত প্রার্থী মাজারুল ইসলামের পক্ষে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন।
জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয় মাজারুল ইসলামকে। এরপর ভিপি সোহেল রেজাউল করিম খান চুন্নু মিয়ার সঙ্গে বিদ্রোহী অবস্থানে যান এবং দলীয় প্রার্থীর বিপক্ষে প্রচারণায় সক্রিয় হন।
পরবর্তীতে রেজাউল করিম খান চুন্নু মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সে সময় ভিপি সোহেল তাকে সমর্থনের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করে তিনি মাজারুল ইসলামের সঙ্গে যুক্ত হন।
বর্তমানে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে প্রচারণায় অংশ নিচ্ছেন বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান পরিবর্তনের ফলে কিশোরগঞ্জের রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।