কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন কিশোরগঞ্জ ২ (কটিয়াদি পাকুন্দিয়া) চলছে ভোটারদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা।
কিশোরগঞ্জ ২ আসনে বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুল ইসলাম মোড়ল। তিনি দিন রাত অবিরাম ছুটে চলেছেন ভোটারদের দোরগোড়ায়। সকলের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছেন। চুড়ান্ত বিজয়ের আশায় নিজে অবিরাম কিশোরগঞ্জ ২ কটিয়াদী-পাকুন্দিয়া নির্বাচনী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন। সাথে তার নেতাকর্মীরাও নিয়মিত তার বিজয়ের জন্য মাঠে ময়দানে কাজ করছেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব এড জালাল উদ্দীন তার জনপ্রিয়তা ও নির্বাচনী গণসংযোগে সর্বোচ্চ অবস্থানে থাকায় এড জালাল উদ্দীন তার চেষ্টাও জোড়ালো করতে হচ্ছে। দলীয় নেতাকর্মীরা ব্যস্ত তার প্রচারণা।

কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুন্দিয়া আসনে এই দুই জন ছাড়াও আরও একাধিক প্রার্থী রয়েছেন। তারা সবাই ভোটারদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমপি পদপ্রার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ২ আসন থেকে কে হচ্ছেন সংসদ সদস্য! তা নিয়ে জনমনে চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ২ আসনের নির্বাচন হবে বেশ জমকালো এবং চ্যালেন্জ। তবে সাধারণ মানুষের প্রত্যাশা এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। ভোটাররা তাদের পছন্দের প্রিয় প্রার্থীকে তাদের মূল্যবান ভোট প্রদান করতে পারবে।