ঢাকা-১৫ আসনের ৬০ ফিট সংলগ্ন মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে আজ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সম্মানিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন আমীরে জামায়াত।

এ সময় তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।