কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর স্থানীয় সভাপতি কাজী জহিরুল ইসলাম ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার পর তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন আইনজীবী ও রাজনৈতিক নেতা Adv Rokan Reza Sheikh

এ সময় তিনি এ বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং ভুক্তভোগী পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির হাফেজ আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্র জানায়, মিঠামইন সদর ইউনিয়ন এলাকায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এ ঘটনায় দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতারা।