তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আরিফ রব্বানী। শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন।

দলীয় সূত্রে জানা যায়, বর্তমান সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় উপজেলা সেক্রেটারি পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫–২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সাবেক ছাত্রনেতা আরিফ রব্বানীকে এই দায়িত্ব প্রদান করা হয়।

নবনিযুক্ত সেক্রেটারি আরিফ রব্বানী বলেন,
আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।