পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে আয়োজিত ‘আমপারা মুখস্থ প্রতিযোগিতা—২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজনটি করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ এলাহী, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা এবং স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল।

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি কুরআন শিক্ষার গুরুত্ব ও ইসলামী শিক্ষার প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।