মোঃ অনিক চৌধুরী , মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কোম্পানীগঞ্জ-কুমিল্লা সড়কে লাল-সবুজ এসি বাস চালুর গুঞ্জনে জহিরুল ইসলাম খান নামের এক পরিবহন ব্যবসায়ীকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৭শে এপ্রিল কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন অফিসে ফারজানা, ফারহানা, সুগন্ধা ও রয়েল ক্লাসিক পরিবহনের কিছু মালিক ও প্রতিনিধিরা বলেছেন যে, আমি “লাল সবুজ” নামে একটি এসি বাস সার্ভিস কোম্পানীগঞ্জ-কুমিল্লা রুটে চালু করতে যাচ্ছি।
তাদের এই দাবি ভিত্তিহীন, লাল সবুজ পরিবহনের মালিক আমি নই।
এসময় তিনি আরো বলেন, আমি যেন পরিবহন সার্ভিস শুরু করতে না পারি সেজন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন ভাবে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে মারধর করার হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমার দুই ছেলের হোয়াটসঅ্যাপে ০১৮৮৫৫১৮৬৩৮ নম্বর থেকে মেসেজ এবং সঙ্গে অজ্ঞাত মহিলার সাথে আমার ছবি এডিটিংয়ের মাধ্যমে সম্পৃক্ত করে আপত্তিকর ছবি পাঠায়। এবং এসএমএসের মাধ্যমে হুমকি প্রদান করছে। বাস সার্ভিস চালু করলে আমার এই ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি প্রদান করে।
এই ঘটনায় আমি ও আমার পরিবারের জানমাল ও সম্মানহানীর আশংকা করছি।
এই বিষয়ে আমি ও আমার পরিবার দ্রুত সময়ের মধ্যে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। নেয়ামুল করিম সজীব, মো, দুলাল মিয়া, ফেরদৌস রহমান, উজ্জল মিয়া, হাজী বেলাল, সাইফুল ইসলাম, আনোয়ার খান প্রমুখ।
তারিখ ৩০-০৪-২০২৬