কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রচারণামূলক পোস্টারে “আব্দুল্লাহ আল মাসুদ সুমন”-কে আগামী দিনের জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

 

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি পোস্টারে তাকে “যোগ্য ও পরিশ্রমী যুবনেতা” হিসেবে উল্লেখ করে কিশোরগঞ্জ জেলা যুবদলের নেতৃত্বে আনার দাবি জানানো হয়। পোস্টারে বলা হয়েছে, তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্রিয়তার কারণে অনেকেই তাকে সভাপতি পদে উপযুক্ত মনে করছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা যুবদলের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও আলোচনা চলছে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই আগামীতে জেলা কমিটির নেতৃত্ব নির্ধারণ করা