পাবনায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাবনা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান। তিনি শহীদ নিজামীর জীবন, আদর্শ ও ইসলামী আন্দোলনে তাঁর অবদান তুলে ধরেন।
বক্তারা বলেন, শহীদ নিজামী ছিলেন ন্যায় ও আদর্শের প্রতীক। তাঁর ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।