পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

উদ্বোধন শেষে তিনি খালপাড়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।