পটুয়াখালীর বাউফলে জুলাই বিপ্লবের বীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সর্বস্তরের মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

এসময় তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শুধু আশ্বাস নয়, তিনি ব্যক্তিগত উদ্যোগে শহীদ পরিবারগুলোর মাঝে নগদ অর্থসহ চাল, ডাল, তেল, পেঁয়াজ ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
নেতৃবৃন্দের আন্তরিকতা ও মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“আমরা আগে আপনাদের সাথে ছিলাম, এখন আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। যে মায়েরা তাদের বুক খালি করে আমাদের নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন, তাদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,
“সাংবাদিকরা হলেন সমাজের আয়না। সমাজের প্রকৃত চিত্র আপনাদের লেখনীর মাধ্যমেই ফুটে ওঠে। দেশ ও দশের কল্যাণে সবসময় সত্য ও সঠিক তথ্য প্রচার করুন। কোনো ভয় বা প্রলোভনের কাছে মাথা নত না করে সত্যের পক্ষে আপনাদের কলম সচল রাখুন।”
তিনি বাউফলের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, শহীদ পরিবারের ত্যাগকে সম্মান জানাতে এবং তাদের যেকোনো প্রয়োজনে বাউফল উপজেলা জামায়াতে ইসলামী সবসময় মাঠে থাকবে। একইসঙ্গে সত্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মহান আল্লাহর কাছে সকল শহীদের শাহাদাত কবুল এবং তাঁদের পরিবারকে শোক কাটিয়ে ওঠার তাওফিক কামনা করা হয়।