নারায়ণগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী শাকিল হোসাইন বাপ্পি ১নং ওয়ার্ডবাসীসহ সকল মুসলিম উম্মাহকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি বলেন, “ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা ও মানবতার মহান আদর্শ নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য উপলক্ষ। সমাজের সকল বিভেদ ভুলে আমরা একে অপরের পাশে দাঁড়াই— এটাই হোক ঈদের শিক্ষা।
আমি বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডবাসীসহ সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। পবিত্র ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবারে। সবাই পরিবার-পরিজন নিয়ে সুন্দর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুন।”