‎নারায়ণগঞ্জ প্রতিনিধি: নাজমুল খন্দকার আবির

৩১ মে রবিবার দুপুরে টায় বন্দর বাস স্টান্ডে বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
‎সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার এর সভাপতিত্বে এসময় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।আরও উপস্থিত ছিলেন
‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সিটি কর্পোরেশন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজরুল ইসলাম হিরন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃলিটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা।এসময় উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সার্বিক তত্বাবধানে ছিলেন রিপন মিয়া,বাবু সিকদার,মিয়া সুমন,কমল আহম্মেদ বাবু,ডেভিড মামুন,মাসুম,রাজু আহম্মেদ,মোস্তাফা,দুলাল,সজিব সহ
‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বন্দর থানার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালম ও আলহাজ্ব আবুল কাওসার আশার দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।