কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে ২০২৬) বাদ মাগরিব ইনশিরাহ আইডিয়াল একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদাবাদ ইউনিয়ন জামায়াতের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আরজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ফায়জুল হক উজ্জ্বল, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন সুমন এবং প্রবাসী রুকন সিরাজুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নজরুল ইসলাম ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের দাওয়াতি কার্যক্রম, জনসেবা এবং আদর্শ সমাজ বিনির্মাণে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ঈদ পুনর্মিলনীকে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং সাংগঠনিক বন্ধন শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।