নিজস্ব প্রতিবেদক:

আলোচিত রামিসা হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ এবং বর্তমানে অসুস্থ রামিসার বাবার খোঁজখবর নিতে আজ সোমবার (১ জুন) বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

এ সময় তিনি রামিসার বাবার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান বলেন, এমন মর্মান্তিক ঘটনা জাতিকে ব্যথিত করেছে। তিনি রামিসা হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

হাসপাতালে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরাও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।