ঢাকা, ৩ জুন ২০২৬:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা-১৫ আসনের ১৪নং মেহফিল কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান, এমপি।

এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঈদের আনন্দ ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ পুনর্মিলনীতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।