​স্টাফ রিপোর্টার, এমডি সাহিনুর ইসলাম শাহীন:

কিশোরগঞ্জ সদর থানা এলাকায় ঝটিকা মিছিল বের করার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর থানা পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. কাঞ্চন মিয়া (৫০), পিতা- মৃত মাগমুদ্দিন, স্থায়ী: গ্রাম-লতিবপুর (রহিমাবাদ), থানা ও জেলা-কিশোরগঞ্জ।
২. জাভেদ রানা ওরফে রাজেন (৫২), পিতা- আব্দুল রশীদ, মাতা- মোমেনা খাতুন, গ্রাম- কাচারীবাজার, থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৩. আতিকুজ্জামান আশিক (৩২), পিতা- আব্দুল রাজ্জাক, মাতা- আমেনা খাতুন, সাং- গুড়হাট্টা (সওদাগর মসজিদের পাশে), থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৪. কাঞ্চন (৪২), পিতা- মৃত হাজী মো: শাহজাহান, সাং- ভৈরবপুর নোয়াপাড়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৫. আশরাফুল ইমাম শরীফ (৪০), পিতা- মৃত আব্দুল কুদ্দুস খান, মাতা- মোছা: খালেদা খানম, সাং- যশোদল (ধানবাড়ি), থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৬. আহসানুল্লাহ্ খান (২৭), পিতা- মৃত আব্দুল খালিক, মাতা- রওশনারা, সাং- বগাডিয়া জানবক্স, থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৭. আবু রায়হান লোবান (৪০), পিতা- হাজী আবু হানিফ, মাতা- রাজীয়া সুলতানা, সাং- যশোদল থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৮. দীপ্ত পাল ওরফে এসডিপল এফ (২৮), পিতা- আবু বক্স মিয়া, সাং- যশোদল থানা ও জেলা-কিশোরগঞ্জ।
​কিশোরগঞ্জ সদর থানার (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।