আন্তর্জাতিক সম্পর্ক ও শিক্ষাবিনিময় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সম্প্রতি পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ (IIUI) সফর করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মু’তাসিম বিল্লাহ।

সফরকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদের ইসলামী জমিয়ত তালবার সভাপতি উসমান বিন সাদিক প্রতিনিধিদলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ইসলামী জমিয়ত তালবার কেন্দ্রীয় কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের কার্যক্রম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং শিক্ষা-গবেষণার বিভিন্ন বিষয় সম্পর্কে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সফরটি দুই দেশের ছাত্রসংগঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।