নিউজ নগর
বামনা প্রতিনিধি: বরগুনার

বামনা উপজেলার ঐতিহ্যবাহী আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বামনা উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন।
সম্প্রতি তাঁর এ মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, সততা ও দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
নবনিযুক্ত সভাপতি আলহাজ্ব রুহুল আমিন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে।