ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ী (রাহিমাহুল্লাহ)-এর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় সংসদ সদস্যবৃন্দ এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশি প্রতিনিধিদল মরহুম আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ী (রাহিমাহুল্লাহ)-এর রূহের মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এ সময় প্রতিনিধিদল মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনাও করেন।