কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, কিশোরগঞ্জ জেলা।

শনিবার (৪ জুলাই) বাদ আসর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলের শুরুতে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। পরে ব্যানার হাতে সুশৃঙ্খলভাবে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিলটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গণমিছিলে ১১ দলীয় ঐক্যের কিশোরগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।