নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমীন, বিশিষ্ট ফার্টিলিটি বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. এস. এম. খালিদুজ্জামান এবং ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

জিয়ারত শেষে প্রতিনিধিদল শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সফরে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।