আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২ নং মেদনী ইউনিয়ন জুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর ও রাজনৈতিক উদ্দীপনাময় পরিবেশ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জনগণের সামনে উঠে এসেছেন বিএনপি নেতা জনাব মোঃ মোখলেছুর রহমান। তিনি ১ নং সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নেত্রকোনা সদর উপজেলা এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নেত্রকোনা জেলা শাখা।

​জনগণের মাঝে তার গ্রহণযোগ্যতার চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক এক নির্বাচনী সভায়। সেখানে ৮ নং ওয়ার্ডের (খারবাংলা) অবহেলিত ও অসম্পূর্ণ কাজের প্রসঙ্গ তুলে ধরে তিনি এলাকাবাসীর প্রতি তার আবেগঘন ও দৃঢ় প্রতিশ্রুতির বার্তা দেন।

​বক্তব্যে জনাব মোখলেছুর রহমান বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই কারো ভাই বা কারো ছোট ভাই। জীবনে তো আপনারা অনেক চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রম দেখেছেন। আমাকে একটিবারের জন্য সুযোগ দিয়ে দেখুন। আমি মোখলেছুর রহমান আপনাদের কথা দিচ্ছি—আল্লাহর রহমতে খারবাংলা ৮ নং ওয়ার্ডের যত সমস্যা রয়েছে, তার সবকটি আমি সমাধান করে দেব। এবং এই ২,নং মেদনী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে আপনাদেরকে আমি উপহার দিতে চাই। আজ আপনাদের সামনে এই কথা দিয়ে গেলাম।”
“আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাকে প্রথমবারের মতো একটি সুযোগ দিন। এলাকার অসমাপ্ত ও ত্রুটিপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”