কিশোরগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই কুইজ প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তারী কাদরী

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।