কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ আলেম উস্তাদ ইলিয়াছ।
উস্তাদ ইলিয়াছ নিউজনগর পত্রিকার সাবেক সম্পাদক এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিনের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নিজেও মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।নিজের শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় উস্তাদ ইলিয়াছের জন্য বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
নতুন দায়িত্বে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উস্তাদ ইলিয়াছ বলেন, “এই বিদ্যালয় আমার শৈশবের স্মৃতি ও শিক্ষার সঙ্গে জড়িয়ে আছে। সভাপতি হিসেবে পাওয়া দায়িত্বকে আমি আমানত মনে করি। সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি তার নতুন দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
স্থান: মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ