দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি মাজারে গিয়ে ফাতিহা পাঠ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে জাতীয় সংসদ ভবনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা আব্বাস।

৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার