এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট জেলা পূর্ব শাখা।

সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আদিলুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আহবাব হোসেন মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন এবং শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম।