কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মো. মানিক মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানকালে ওই বসতঘরে জুয়া খেলা অবস্থায় ১২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।