কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবা সেবনের সময় মোঃ ইসমাইল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে রৌমারী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রৌমারী থানার এসআই শাহানুর, এসআই আরমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করেন। তিনি রৌমারী গ্রামের মোঃ ওলি হোসেনের ছেলে।

পরে তাকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।