রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁর গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি তোলেন তাঁরা।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেন।