কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
‎
‎আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে নতুন ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) এক আনন্দঘন পরিবেশে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠক এবং পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ছাবির উদ্দিন রাজু।
‎
‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সম্মানিত ডিলার নজরুল ইসলাম মিলিটারি।
‎
‎এ সময় বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন ছয়সূতী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে মেসার্স সরকার অ্যাসোসিয়েটের সকল পরিচালক এবং ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের তিনজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) উপস্থিত ছিলেন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় মসজিদের ইমাম মাহফিল পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সফলতা, ব্যবসায়িক সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
‎
‎অনুষ্ঠানে বক্তারা ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার কার্যক্রমকে আরও সম্প্রসারণ, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎কুলিয়ারচরে নতুন ডিলার পয়েন্টের উদ্বোধনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাংগঠনিক ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
‎
‎পরিশেষে, নতুন ডিলার পয়েন্টের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।