জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর শাখার নায়েবে আমীর মোঃ নূর উদ্দিন ও সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন মাইজখাপন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ তমিজ উদ্দিন, বোলাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওমর ফারুক, বিন্নাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আজহারুল ইসলাম, কর্শাকড়িয়াইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ এমদাদুল হক মামুন, বিশিষ্ট ব্যাংকার মোঃ জিল্লুর রহমান, জাকারিয়া হাবীব ও লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।