কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ মোঃ মিস্টার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার নটানপাড়া এলাকায় রৌমারী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক মোঃ মিস্টার রৌমারী উপজেলার নতুন বন্দর গ্রামের মৃত আঃ কালামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ১০৬৩ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নটানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।