‎
‎শেরপুর জেলা প্রতিনিধি
‎
‎শেরপুরের নকলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযুক্ত মো. উসমান মিয়াকে আটক করেছে পুলিশ।
‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত উসমান মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় উত্তর দুয়ারি চৌচালা টিনের ঘরের ভেতরে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
‎ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাঁর ১৩ বছর বয়সী মেয়ে বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা।
‎অভিযুক্ত মো. উসমান মিয়া (৬০) নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাড়ি উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।
‎এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‎