নারায়ণগঞ্জ প্রতিনিধি , বন্দর (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জ জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে অপরাধ ও মাদক দমনে বিশেষ সাড়াঁশি অভিযানের তেমন কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না বন্দর উপজেলায়। ফলে উপজেলার নাসিক ২১নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী শাহী মসজিদ সংলগ্ন বউ বাজার এলাকাটিতে অবাদেই চলছে রমরমা মাদক ব্যবসা। স্পটটিতে দিন-রাত চব্বিশ ঘণ্টাই মাদক কেনাবেচা ও সেবীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের এমন নীরব ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন পুরো এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার শাহী মসজিদ বউ বাজার এলাকাটি এখন অত্র অঞ্চলের অন্যতম প্রধান মাদক ট্রানজিটে পরিণত হয়েছে।

স্থানীয়দের ভাস্যমতে নাম মাএ দু একদিন পড় শান্তির সৌস যাদের টাকার মাধ্যমে রাখা হয়েছে তাদের ধরে পুলিশের অভিযান চলছে এতে জনমনে বার প্রস্ন রয়ে যায় তাহলে শান্তির থানার বিশেষ গোয়েন্দা সাথে যোগাযোগ আছে কোনো মাধ্যমে অসাধু ব্যাক্তি যখন অভিযান শুরু হয় আগে পালিয়ে যায় স্থানীয় আরও বলেন প্রশাসনের মতো রয়েছে বিশেষ গোয়েন্দা সংস্থার মতো লোক ৪ থেকে লাখ টাকার মাসিক চুক্তিতে পুলিশের তৎপরতা খবর পৌঁছে দেওয়া মাধ্যমে সেই সোর্সদের রাখা হয়েছে টাকার বিনিময়ে রয়েছে আশেপাশের বিল্ডিং থেকে বিশেষ নজরদারি এবং
পর্যালোচনা, এখানে একাধিক শক্তিশালী চক্রের, শান্তি, জুয়েল, তুষার এর মাধ্যমে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মরণনেশা অবাদেই বিক্রি হচ্ছে হচ্ছে। দূর-দূরান্ত থেকে কিশোর গ্যাং সদস্য ও চিহ্নিত অপরাধীরা এই স্পটে এসে প্রতিদিন ভিড় জমায় ঋাউতলা চৌধুবাড়ী সহ বন্দর উপজেলার বিভিন্ন এলাকার লোক আসে এখানে কেনা বেচা করতে । মাদকের টাকা জোগাড় করতে এলাকায় ছিনতাই, চুরি ও মারামারির মতো ঘটনা নিত্যদিনের ব্যাপারে দাঁড়িয়েছে কিছুদিন আগেও এই বউ বাজার সংলগ্ন সড়কেই এক সাবেক কাউন্সিলরের পুত্রকে কুপিয়ে লাখ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, যা নিয়ে সিসিটিভি ফুটেজ ফাঁসের পর পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয় ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযানের কথা শোনা গেলেও আমাদের শাহী মসজিদ বউ বাজারে তার কোনো প্রভাব নেই। মাদক কারবারিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং প্রকাশ্যেই ব্যবসা চালাচ্ছে। পুলিশ প্রশাসন মাঝে মাঝে দু-একজনকে ধরে নিয়ে গেলেও মূল হোতারা সবসময়ই অধরা থেকে যায়।” তাদের অভিযোগ, কার্যকর ও কঠোর চিরুনি অভিযান না হওয়ায় এই বউ বাজার এলাকাটি ক্রমান্বয়ে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।
এলাকাবাসীর তীব্র দাবি, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও বন্দর থানা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে শাহী মসজিদ বউ বাজারে দ্রুত একটি সুনির্দিষ্ট ও স্থায়ী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হোক।

এ ব্যাপারে মুঠোফোন জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদী বলেন আমাদের অভিযান চলমান যে কোনো সময় শান্তি সহ তার সহযোগিদের গ্রেফতার চেষ্টা চলছে।