নারায়ণগঞ্জ বন্দরে তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ীদের বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটকের পর মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনার ঝড় বইছে। একইসাথে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠছে স্থানীয় সচেতন মহল।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফরাজিকান্দা এলাকা থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত দুই মাদক ব্যাবসায়ীকে মাদক ও নগদ টাকা সহ গ্রেফতার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় উত্তর ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত ও পুরস্কার ঘোষিত মাদক ব্যাবসায়ী দেড় ডজন মামলার আসামি সাগর ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ।এসময় উপস্থিত এলাকাবাসীর সামনে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।পরে তাদেরকে সিএনজি যোগে থানায় নিয়ে যায়। কিন্তু মোটা অংকের ঘুষ আদায় করে গভীর রাতে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, বন্দর ফাড়ীর উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার বুধবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে ফরাজিকান্দা এলাকা থেকে চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।যাচাই-বাছাই করে দুজনকে সামারী ট্র‍্যায়ালে পাঠানো হয়েছে। তবে সাগর ও সোহেল কে রাতে ছেড়ে দেওয়া হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে,
মাদক বিরোধী অভিযানের নামে পুলিশের প্রকাশ্যে এমন গ্রেফতার বাণিজ্যের ঘটনায় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টির পাশাপাশি পুলিশের ভাবমূর্তি নিয়ে বিরুপ মন্তব্য করছে এলাকার সাধারণ মানুষ।বিশেষ করে ফাড়ীর পুলিশের নিয়মিত ঘুষ বানিজ্য এবং মাসোহারা নিয়ে মাদক ব্যাবসায়ীদের শেল্টার দেওয়ার কারণে কোনভাবেই অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তর ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সাগর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জেলা পুলিশের পুরস্কার ঘোষিত ও তালিকাভুক্ত দেড় ডজন মাদক মামলার আসামি।দীর্ঘ বছর ধরে সে এলাকায় প্রকাশ্যে মাদকের পাইকারি ব্যবসা করে আসছে।তার অন্যতম সহযোগী একই এলাকার মৃত শহীদুল্লাহ ওরফ সাদার ছেলে তথা সাবেক কাউন্সিলর শিউলি নওশাদের ভাই সোহেল একাধিক মাদক মামলার আসামি।বন্দরজুড়ে তাদের বিশাল মাদকের সিন্ডিকেট রয়েছে।ফরাজিকান্দা ও দড়িসোনাকান্দা সহ আশেপাশের এলাকায় হেরোইন ইয়াবা ও গাজার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। বুধবার সন্ধ্যায় পুলিশের একটি টিম মাদক বিক্রির সময় হাতেনাতে পথচারীদের সামনে সাগর ও সোহেলকে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির টাকা সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।পরবর্তীতে দেনদরবার করে এসআই মনোয়ার তিন লাখ টাকা নিয়ে গভীর রাতে তাদেরকে থানা থেকে ছেড়ে দেয়।

এ বিষয় জানতে চাইলে বন্দর ফাড়ীর এসআই মনোয়ার টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, আটক মাদক ব্যাবসায়ীদের সামারী ট্র‍্যায়ালে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনা জানেন না উল্লেখ করে বলেন,কোন মাদক ব্যাবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।