মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জে কুরআন উৎসব ২০২৬ (সিজন–৫) অনুষ্ঠিত শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪০৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

ধর্মীয় মূল্যবোধ জাগ্রত ও কিশোর-কিশোরীদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কুরআন তিলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) উপলক্ষে শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর হোসেনপুর উপজেলার চর পুমদী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় একটি মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত, হামদ-নাত, আজান ও ইসলামী সংগীতসহ একাধিক বিভাগে প্রতিযোগীরা অংশ নেয়।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আব্দুর রহমান ইবনে আওফ (রা.) ক্যাডেট মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করা হয়। প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর